News Flash

  • Home
  • Uncategorized
  • মুকুল সম্পর্কে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

মুকুল সম্পর্কে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : মুকুল রায়ের সদস্যপদ খারিজের ব্যাপারে রাজ্য বিধানসভার অধ্যক্ষকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বি ভি নাগরত্নের ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে একথা জানিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেন। তারই শুনানিতে এদিন দেশের শীর্ষ আদালত একথা জানিয়েছে। রাজ্য বিধানসভার অধ্যক্ষের আবেদন ছিল, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিষয়টির শুনানি হোক। সু্প্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে জানায়, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অধ্যক্ষকে তাঁর সিদ্ধান্ত জানাতে হবে।

এদিন অধ্যক্ষের তরফে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মামলাটি শোনার জন্য আবেদন করেন। বাদী পক্ষের আইনজীবী শেখর নাফাদে ওই আবেদনের বিরোধিতা করেন। বিচারপতি রাও জানান, আমরা দু’সপ্তাহ সময় দিচ্ছি। তার মধ্যে বিয়টি নিষ্পত্তি করতে হবে।
গত ১৭ জুন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানান অধ্যক্ষের কাছে। গত বছরের ২৮ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ বলে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটি বিরোধী দলনেতারই প্রাপ্য। এটাই সাংবিধানিক রীতি। বেঞ্চ আরও বলে তৃণমূল বিধায়ক মুকুল রায়ের সদস্যপদ খারিজের বিষয়টি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সঙ্গে জড়িত। কারণ, মুকুল রায়কেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top