News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে গত ২৪ ঘণ্টায় নয়া করোনাক্রান্ত ২৭০৯ জন, মৃত্যু আরও পাঁচজনের
Image

অসমে গত ২৪ ঘণ্টায় নয়া করোনাক্রান্ত ২৭০৯ জন, মৃত্যু আরও পাঁচজনের

গুয়াহাটি, ১৭ জানুয়ারি (হি.স.) : গত ২৪ ঘণ্টায় অসমে করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। এই সময়কালে করোনা ভাইরাসে আক্ৰান্ত হয়েছেন নতুন আরও ২,৭০৯ জন। আক্ৰান্তের হারও কমে হয়েছে ৮.৯৯। গতকাল রাত পর্যন্ত ৩০,১৪৬ জনের কোভিড টেস্ট হয়েছে। তাঁদের মধ্যে নতুনদের কোভিড সংক্রমিত বলে শনাক্ত করা হয়েছে। রবিবার রাত পর্যন্ত করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ১,২২৩ জন। সক্রিয় সংক্রমিতের সংখ্যা ১৯,২৫৮। তাছাড়া করোনায় মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। নিহতরা যোরহাট, কামরূপ মেট্রো, মরিগাঁও এবং নলবাড়ি জেলার বাসিন্দা।

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য দিয়ে জানানো হয়েছে, নতুন আক্রান্তের মধ্যে সর্বাধিক স্থানে রয়েছে কামরূপ মেট্রো জেলা। বিস্তারিত তথ্য দিয়ে জানানো হয়েছে, কামরূপ মেট্ৰোপলিটন জেলায় গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন ৯১২ জন, বাকসায় ১৮, বরপেটায় ৪২, বিশ্বনাথে ১৭, বঙাইগাঁওয়ে ৫০, কাছাড়ে ১৫৯, চড়াইদেওয়ে ২৩, চিরাঙে ৯, দরঙে ২৩, ধেমাজিতে ৯২, ধুবড়িতে ৩১, ডিব্রুগড়ে ১৮০, ডিমা হাসাও জেলায় ২৯, গোয়ালপাড়ায় ৩৪, গোলাঘাটে ২২, হাইলাকান্দিতে ৩০, হোজাইয়ে ২২, যোরহাটে ২৫৭, কামরূপ (গ্রামীণ)-এ ৮০, কারবি আংলঙে ৪৪, করিমগঞ্জে ৪২, কোকরাঝাড়ে ২৯, লখিমপুরে ৭৯, মাজুলিতে ১১, মরিগাঁওয়ে ৩৭, নগাঁওয়ে ৮৬, নলবাড়িতে ৪৯, শিবসাগরে ৭৩, শোণিতপুরে ৯৭, দক্ষিণ শালমারায় ২৮, তিনসুকিয়ায় ৯৩, ওদালগুড়িতে ১৮ এবং পশ্চিম কারবি আংলং জেলায় ৩ জন।
স্বাস্থ্য দফতরের বুলেটিনে আরও জানানো হয়েছে, প্রথম থেকে এবারের তৃতীয় ঢেউয়ে রাজ্যে কোভিড-মুক্ত হয়েছেন সর্বমোট ৬,১৯,৯২৪ জন, শতাংশের হার ৯৫.৮৫। এছাড়া কোভিডে মৃত্যু হয়েছে সর্বমোট ৬,২০৬ জনের, শতাংশের হার ০.৯৬। নমুনা পরীক্ষা হয়েছে সর্বমোট ২,৭১,৭৮,৯৬০ জনের। সক্রিয় সংক্রমিত মোট ৬,৪৬,৭৩৫ জন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top