News Flash

  • Home
  • Uncategorized
  • পরিবারের একজন সদস্যই পাবেন টিকিট, এটাই বিজেপির নীতি : পুষ্কর সিং ধামি
Image

পরিবারের একজন সদস্যই পাবেন টিকিট, এটাই বিজেপির নীতি : পুষ্কর সিং ধামি

দেহরাদূন, ১৭ জানুয়ারি (হি.স.): হরক সিং রাওয়াতকে ঠিক কী কারণে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে, সেই উত্তর দিয়ে দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধামি বলেছেন, “পরিবারের সদস্যদের জন্য নির্বাচনে লড়ার টিকিট চেয়ে দলের মধ্যে চাপ সৃষ্টি করছিলেন তিনি, কিন্তু আমাদের নীতি ভিন্ন।” পুষ্কর আরও বলেছেন, “নির্বাচনের জন্য পরিবারের একজন সদস্যকেই টিকিট দেওয়া হবে।”

বিজেপি থেকে বহিষ্কৃত হওয়ার মন ভারাক্রান্ত হরক সিং রাওয়াতের, সোমবার কথা বলার সময় কেঁদে ফেলেন তিনি। বিজেপি থেকে বহিষ্কৃত হয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগেছেন এই নেতা। বলেছেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁরা (বিজেপি নেতৃত্ব) আমার সঙ্গে একবারও কথা বলেনি। একইসঙ্গে দাবি করেছেন, উত্তরাখণ্ডে এবার কংগ্রেসই জিতবে। তিনি কংগ্রেসের হয়ে কাজ করবেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top