News Flash

  • Home
  • Uncategorized
  • এক ধাক্কায় ৩ ডিগ্রি পারদ-পতন কলকাতায়,শীতের প্রত্যাবর্তন সমগ্র দক্ষিণবঙ্গে
Image

এক ধাক্কায় ৩ ডিগ্রি পারদ-পতন কলকাতায়,শীতের প্রত্যাবর্তন সমগ্র দক্ষিণবঙ্গে

কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.): পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রার পারদ। তিলোত্তমায় ঠাণ্ডা তো বেড়েছেই, শীতের প্রত্যাবর্তন হয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ .৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম, এর আগে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায় আকাশ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিনদিন শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে, ফলে আরও কিছুদিন বজায় থাকবে শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই দ্রুত নামছে তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছুদিন আগে ‘অলিখিতভাবে’ বিদায় নিয়েছিল শীত, শীতের ভরা মরশুমে বৃষ্টিও হয়েছিল। এবার পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই তাপমাত্রা নামছে পশ্চিমবঙ্গে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গে এখন জাঁকিয়ে শীত।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top