News Flash

  • Home
  • Uncategorized
  • নক্ষত্র-পতন, হৃদরোগে প্রয়াত কিংবদন্তি শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ
Image

নক্ষত্র-পতন, হৃদরোগে প্রয়াত কিংবদন্তি শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): কত্থকের ‘মহারাজা’ আর নেই। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কত্থকের কিংবদন্তি শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। পণ্ডিত বিরজু মহারাজের নাতনি রাগিনী মহারাজ জানিয়েছেন, “বিগত কয়েক মাস ধরে তাঁর চিকিৎসা চলছিল, রবিবার রাত ১২.১৫-১২.৩০ মিনিটের মধ্যে আচমকাই শ্বাসকষ্টের সমস্যা হয় তাঁর, ১০ মিনিটের মধ্যেই তাঁকে আমরা হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।”

একাধারে নাচ, তবলা এবং কণ্ঠসঙ্গীতে সমান পারদর্শী ছিলেন বিরজু মহারাজ। ছবিও আঁকতেন। রবিবারর রাতে নাতির সঙ্গে খেলছিলেন। তখনই হঠাৎ করে অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। পরিবার সূত্রের খবর, সম্প্রতি তাঁর কিডনির অসুখ ধরা পড়েছিল, ডায়ালিসিস চলছিল। কত্থকের ‘মহারাজা’ পরিবারে জন্ম বিরজুর। সাত পুরুষ ধরে তাঁদের পরিবারে কত্থক নাচের চর্চা। তাঁর দুই কাকা শম্ভু মহারাজ এবং লচ্ছু মহারাজ ছিলেন বিখ্যাত শিল্পী। বাবা অচ্চন মহারাজই ছিলেন বিরজুর গুরু। শাস্ত্রীয় সঙ্গীতের একাধিক ধারার সঙ্গে যেমন যুক্ত ছিলেন, তেমনই বহু ছবিতে কোরিওগ্রাফারের কাজও করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য সত্তর দশকের মাঝামাঝি সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’-র কোরিওগ্রাফি। ছবিতে দুটো গানের কোরিওগ্রাফি করেন। তার মধ্যে একটা ছিল ‘কানহা মে তোসে হারি’। দেশ-বিদেশে বহু অনুষ্ঠান করেছেন বিরজু মহারাজ। রয়েছে প্রচুর ছাত্রছাত্রী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top