News Flash

  • Home
  • Uncategorized
  • এখনও সম্পূর্ণ সুস্থ নন, আইসিইউতেই থাকবেন লতা মঙ্গেশকর
Image

এখনও সম্পূর্ণ সুস্থ নন, আইসিইউতেই থাকবেন লতা মঙ্গেশকর

মুম্বই, ১৬ জানুয়ারি (হি.স.) : সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই চিন্তায় অনুরাগী মহল। শারীরিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় আরও কিছুদিন আইসিইউতেই রাখা হবে গায়িকাকে। রবিবার ব্রিচ ক্যান্ডি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে ঝুঁকি নিতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। গায়িকার চিকিৎসার দায়িত্বে থাকা ডাঃ প্রতীত সমদানি জানান, লতা মঙ্গেশকরের যত্নের প্রয়োজন, সেই কারণে তিনি আরও কয়েকদিন আইসিইউতে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন। তাঁর অবস্থা আগের মতই আছে। এখনও কাউকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

প্রসঙ্গত, ৯২ বছরের কিংবদন্তি সংগীতশিল্পী করোনায় আক্রান্ত হওয়ার পরই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথম থেকেই তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে এখনই সুরসম্রাজ্ঞীকে হাসপাতালে থেকে ছুটি দেওয়া হচ্ছে না। এখনও পর্যবেক্ষণেই থাকবেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top