News Flash

  • Home
  • Uncategorized
  • Clash : প্রকাশ্যে পশু হত্যার প্রতিবাদকে কেন্দ্র করে সোনামুড়ায় বিএসএফ-জনতার সংঘর্ঘে জওয়ানসহ গুরুতর আহত চার
Image

Clash : প্রকাশ্যে পশু হত্যার প্রতিবাদকে কেন্দ্র করে সোনামুড়ায় বিএসএফ-জনতার সংঘর্ঘে জওয়ানসহ গুরুতর আহত চার

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৬ জানুয়ারি৷৷ সোনামুড়া মতিনগর এলাকায় প্রকাশ্যে পশু হত্যাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সঙ্গে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে মতিনগর সহ পার্শবর্তী এলাকা গুলোতে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


ঘটনার বিবরণে জানা যায় মতি নগর এলাকায় একটি গবাদী পশু হত্যা করা হয়৷ এলাকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা গো হত্যার বিষয়ে জানতে চাইলে স্থানীয় সংখ্যালঘু অংশের জনগণের সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা হয়৷ গরুটি কোথা থেকে এনে হত্যা করা হয়েছে এই কথা জিজ্ঞাসা করতে গিয়ে হামলার মুখে বিএসএফ জওয়ানেরা৷


হামলায় গুরুতর আহত এক বিএসএফ জওয়ান৷ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে বিএসএফ জওয়ানদের কে শূন্যে গুলি চালাতে হয়েছে৷ শুধু তাই নয় মৃদু লাঠি চার্জ করতে হয়েছে৷ বিএসএফের লাঠিচার্জের ফলে অল্পবিস্তর আহত তিনজন হামলাকারী৷ তাতে উত্তেজিত হয়ে এলাকার লোকজন পথ অবরোধের শামিল হয়৷


পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে থাকে৷ ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ এবং প্রশাসনের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান৷ তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কোনক্রমে আয়ত্তে আনে বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে ফের যেকোনো সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানা গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top