News Flash

  • Home
  • Uncategorized
  • Accident : চিত্তামারায় পথ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন
Image

Accident : চিত্তামারায় পথ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া চিত্তামারায় পথ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ইকো এবং লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আগরতলায় ডাক্তার দেখিয়ে নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন বিজয় পাল। গাড়িতে ছিল তার স্ত্রী ছেলে সহ অপর একজন। তাদের গাড়িটি চিত্তামারা এলাকায় যেতেই বিপরীত দিক থেকে ছুটে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন বিজয় পাল সহ গাড়িতে থাকা অন্যান্যরা। স্থানীয় দমকল বাহিনীতে খবর দেওয়া হলে দমকল কর্মীরা এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। বিজয় পাল জানিয়েছেন লরিটির গতি অত্যন্ত বেশি থাকার কারনে দুর্ঘটনার মুখে পড়েছে তাদের গাড়িটি। বিলোনিয়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top