News Flash

  • Home
  • Uncategorized
  • Police : বড়গোল এলাকায় হামলার ঘটনায় মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম পুলিশ
Image

Police : বড়গোল এলাকায় হামলার ঘটনায় মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার বড়গোল এলাকায় হামলার ঘটনায় অবশেষে মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছেন। কদমতলা থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জালে তুলতে সক্ষম হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার কদমতলার বড়গোল এলাকায় হামলার ঘটনা সংঘটিত হয়েছিল। এ ব্যাপারে অভিযুক্তের নাম ধাম উল্লেখ করে কদমতলা থানায় মামলা দায়ের করা হয়। অবশেষে ঘটনায় মূল অভিযুক্ত দিলুয়ার হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হল কদমতলা থানার পুলিস। শনিবার রাতে কদমতলা থেকে গ্রেফতার করা হয় দিলুয়ারকে। তার বিরুদ্ধে এলাকার ফারুক মিয়া, দুলু মিয়া সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার থেকে পালিয়ে বেড়াচ্ছিল দিলুয়ার। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top