News Flash

  • Home
  • Uncategorized
  • Militant : পাক জঙ্গিকে মুক্তির দাবিতে টেক্সাসে একাধিককে পণবন্দি, গুলিতে মৃত বন্দুকবাজ
Image

Militant : পাক জঙ্গিকে মুক্তির দাবিতে টেক্সাসে একাধিককে পণবন্দি, গুলিতে মৃত বন্দুকবাজ

টেক্সাস, ১৬ জানুয়ারি (হি.স.) : জঙ্গির মুক্তির দাবিতে আমেরিকায় পণবন্দি করা হয় কয়েকজনকে। দফায় দফায় চলে আলোচনা। পণবন্দিদের নিরাপত্তায় প্রার্থনা কামনা করে মার্কিন জনগণ। অবশেষে ১২ ঘণ্টার বেশি সময় ধরে চলা টানটান উত্তেজনায় ইতি। পণবন্দি সকলকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিল আততায়ী। তবে পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই দুষ্কৃতী। রবিবার টুইটে জানান টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট। লেখেন, পণবন্দি সকলে জীবিত এবং সুরক্ষিত আছেন।

শনিবার আমেরিকার টেক্সাসে ইহুদিদের উপাসনাস্থানে ঢুকে কয়েকজনকে পণবন্দি করে এক বন্দুকবাজ। পরে লাইভস্ট্রিমে মার্কিন প্রশাসনের কাছে সে দাবি জানায়, অবিলম্বে মুক্তি দিতে হবে আফিয়া সিদ্দিকিকে। আফগানিস্তানে মার্কিন সেনা অফিসারদের খুনের চেষ্টার অভিযোগে পাকিস্তানি আফিয়াকে দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালত। গোটা ঘটনায় প্রথমে মুখে কুলুপ আঁটেন মার্কিন প্রশাসনের কর্তারা।
টেক্সাসের কোলিভিলের পুলিস বিভাগ সূত্রে জানা গিয়েছে, অন্তত ৪-৫ জন ভিতরে আটকে পড়েন। ইহুদিদের পণবন্দিদের খবরে উদ্বেগ প্রকাশ করে ইজরায়েল। তারা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ রেখে চলে। যদিও পুলিস এব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি। দীর্ঘক্ষণ পর পুলিস জানায়, আফিয়া সিদ্দিকির মুক্তির দাবি জানিয়ে কয়েকজনকে পণবন্দি করা হয়েছে।

পণবন্দিদের কোনও ক্ষতি করেনি আততায়ী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি জানানো হয়েছে। হোয়াইট হাউসের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছয় এফবিআই-এর আধিকারিকরা। উপাসনাস্থান ঘিরে রেখেছিল টেক্সাস, ডালাসের পুলিস৷ টুইট করে পণবন্দিদের নিরাপত্তা কামনা করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top