News Flash

  • Home
  • Uncategorized
  • Tweeted: কোহলির পদত্যাগ নিয়ে টুইটে শুভেচ্ছা বোর্ড সভাপতি সৌরভের
Image

Tweeted: কোহলির পদত্যাগ নিয়ে টুইটে শুভেচ্ছা বোর্ড সভাপতি সৌরভের

কলকাতা, ১৬ জানুয়ারি (হি.স) : টেস্ট ক্রিকেট থেকেও ভারতীয় দলের অধিনায়ক পদ থেকে বিরাট কোহলি নিজেকে সরিয়ে নেওয়া নিয়ে শনিবার গভীর রাতে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত ওইদিন সন্ধায় কোহলি টুইট করে জানিয়ে দেন, টেস্ট ক্রিকেটেও তিনি আর অধিনায়ক থাকছেন না।

ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গভীর রাতে টুইট করে লেখেন, ‘বিরাটের নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটেই দ্রুত উন্নতি করেছে। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ড এই সিদ্ধান্তকে সম্মান করে। ভবিষ্যতে এই দলটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার ব্যাপারে ও গুরুত্বপূর্ণ সদস্য হবে। দারুণ এক ক্রিকেটার। ওয়েল ডান।’
জয় শাহ অবশ্য কোহলির সিদ্ধান্ত ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই টুইট করে তাঁর প্রতিক্রিয়া জানান। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব টুইট করে লেখেন, ‘টেস্ট অধিনায়ক হিসাবে দারুণ সময় কাটাল বিরাট কোহলি। ও গোটা দলকে প্রচণ্ড ফিট করে তুলেছে। দেশে এবং বিদেশে দুর্দান্ত খেলেছে দল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে টেস্ট জয় অবশ্যই আলাদা আনন্দের।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top