News Flash

  • Home
  • Uncategorized
  • সংক্রমণ রুখতে বাংলাদেশের ট্রেনে কঠোর বিধি-নিষেধ জারি
Image

সংক্রমণ রুখতে বাংলাদেশের ট্রেনে কঠোর বিধি-নিষেধ জারি

ঢাকা, ১৫ জানুয়ারি (হি. স.) : বাড়ছে করোনা সংক্রমণ। সেইসঙ্গে করোনা ভাইরাসের নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট আরও উদ্বেগ বাড়িয়েছে। ভাইরাসের সংক্রমণ রুখতে এবার বাংলাদেশের ট্রেনে কঠোর বিধি-নিষেধ জারি করা হয়েছে। মাস্ক ছাড়া কোনও যাত্রীকে টিকিট বিক্রি করা হচ্ছে না। এমনকি যাত্রীর মুখে মাস্ক না থাকলে তাকে স্টেশন চত্বরে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর কথা আগেই ঘোষণা করেছিল বাংলাদেশ সরকার।

শনিবার সকালে দেখা গিয়েছে স্টেশনে যাত্রীদের সময় টিকিট পরীক্ষা করা হচ্ছে, সেই সময় যাত্রীর মুখে মাস্ক না থাকলে তাঁদের ফ্রি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি স্টেশনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকলেও বেশিরভাগ যাত্রীকেই স্যানিটাইজার ব্যবহার করতে দেখা যায়নি। দূরপাল্লার ট্রেন ছাড়াও লোকাল ট্রেনে চিত্রটা ছিল একই রকম। লোকাল ট্রেনের যাত্রীরা নিয়ম অনুযায়ী আসন ফাঁকা রেখে বসেছেন। তবে যাত্রীদের অনেককেই নিয়ম ভাঙতেও দেখা গিয়েছে।প্রতিদিন ট্রেন যাত্রা শুরুর আগে এবং যাত্রা শেষের পর স্যানিটাইজ করা হচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top