News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্ডিয়া ওপেনে সেমিফাইনালে লক্ষ্য সেন
Image

ইন্ডিয়া ওপেনে সেমিফাইনালে লক্ষ্য সেন

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্যের বিজয়রথ অব্যাহত। ইন্ডিয়া ওপেনে স্বদেশীয় এইচএস প্রণয়কে মাত দিয়ে নাগাড়ে তৃতীয় টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছলেন ২০ বছর বয়সী ভারতীয় শাটলার। দিল্লির ইন্দিরা গান্ধী কমপ্লেক্সে, প্রথম গেমে পিছিয়ে পড়েও তিন গেমের লড়াইয়ে প্রণয়কে ১৪-২১, ২১-৯, ২১-১৪ স্কোরলাইনে পরাস্ত করলেন বর্তমান বিশ্বের ১৭ নম্বর ব্যাডমিন্টন তারকা।

ঘরোয়া টুর্নামেন্টে প্রণয় এবং লক্ষ্য এর আগেও দুইবার একে অপরের মুখোমুখি হয়েছেন। দুইজনেই একটি করে ম্যাচ জিতেছেন এবং দুই জনেই একে অপরের খেলার বিষয়ে বেশ ভালভাবই অবগত। তাই এই ম্যাচ বরাবরই রোমাঞ্চকর হওয়ার সম্ভাবনা ছিলই। হলও তাই, প্রণয় প্রথম গেমে একেবারে নিখুঁতভাবে নিজের পরিকল্পনা বাস্তবায়িত করে গেম জিতে নেন। তবে নাছোড় মনোভাবের লক্ষ্য, কোচের পরামর্শে নিজের খেলায় স্থিরতা এনে, পুনরায় ফোকাস ফেরাতেই বাজিমাত। লক্ষ্য নিজের পরের ম্যাচে মালেশিয়ার জে ইয়ংয়ের মুখোমুখি হবে

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top