News Flash

  • Home
  • Uncategorized
  • তিন মাস পরও বহি:রাজ্যের বাসিন্দা নিখোজ যুবকের হদিস নেই
Image

তিন মাস পরও বহি:রাজ্যের বাসিন্দা নিখোজ যুবকের হদিস নেই

আগরতলা, ১৫ জানুয়ারি : ত্রিপুরায় কাজ করতে এসে অসমের এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ হওয়ার ৩ মাস পরও তার কোন হদিস মিলছেনা।  স্বাভাবিক কারণেই সে বেঁচে রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ দানা বাধতে শুরু করেছে।


রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় রাজ মিস্ত্রির কাজে এসে নিখোঁজ হয়েছে বহিঃ রাজ্যের ওই যুবক। প্রায় তিন মাস কেটে গেলেও নিখোঁজ যুবকের কোন খোঁজ খবর পায়নি তার পরিবার। উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে নিখোঁজের পরিবার। জানা গেছে, নিখোঁজ যুবকের নাম হালিম উদ্দিন(২৯)। পিতা আব্দুল লতিফ। বাড়ি পাশ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন বাইপাস রোডের হরিনগরে।


নিখোঁজের পরিবারের তরফে জানানো হয়েছে, গত একুশ অক্টোবর হালিম উদ্দিন নিজ বাড়ি থেকে ট্রেন যোগে রাজমিস্ত্রির কাজের জন্য আগরতলার বর্ডার গোল চক্কর এলাকায় এসেছিল। তারপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিন মাস অতিক্রান্ত হওয়ার পরও নিখোঁজ যুবকের কোন খোঁজ না পেয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তার পরিবারের লোকজন। অবিলম্বে নিখোঁজ যুবকের খুঁজে বের করার জন্য পরিবারের তরফ থেকে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top