News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু অস্ট্রেলিয়ার
Image

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু অস্ট্রেলিয়ার

জর্জটাউন, ১৫ জানুয়ারি (হি.স.): ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দাপুটে জয় দিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করল তিন বার খেতাবজয়ী দল অস্ট্রেলিয়া। আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছয় উইকেটে সহজেই নিজেদের ম্যাচ জিতে নেয় কুপার কনোলির নেতৃত্বাধীন অজিরা।

অজিদের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৪০.১ ওভারে ১৬৯ রানেই গুটিয়ে যায়। শুরুতে ১২ রানে তিন উইকেট হারানোর পর উইন্ডিজ অধিনায়ক আকিম আগস্টি (৫৭) এবং রিভাল্ডো ক্লার্ক (৩৭) চতুর্থ উইকেটের জন্য লড়াকু ৯৫ রানের পার্টনারশিপ গড়েন। তবে এই পার্টনারশিপ বাদে কোনো ব্যাটাররাই আর তেমন বড় রান যোগ করতে পারেনি। নির্দিষ্ট সময় অন্তর অন্তর উইকেট হারিয়ে কখনও নিজেদের ইনিংসে প্রয়োজনীয় মোমেন্টাম পায়নি উইন্ডিজ। অজিদের হয়ে কনোলি এবং ‘সব্যসাচী’ বোলার নিভেথান রাধাকৃষ্ণান তিনটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াও একটু চাপেই পড়ে যায়। তবে ওপেনার টেগ ওয়াইলির সুবাদে, ১৭০ রানের জয়ের লক্ষ্যে পাঁচ ওভার বাকি থাকতেই পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ওয়াইলি ব্যক্তিগত ৮৬ রানে অপরাজিত থাকেন। ওয়াইলির পাশপাশি কনোলি ২৩ ও রাধাকৃষ্ণান ৩১ রান করেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top