News Flash

  • Home
  • Uncategorized
  • দু’টি আসন বরাদ্দ করেছিলাম, আজাদই জোটে থাকতে নারাজ : অখিলেশ যাদব
Image

দু’টি আসন বরাদ্দ করেছিলাম, আজাদই জোটে থাকতে নারাজ : অখিলেশ যাদব

লখনউ, ১৫ জানুয়ারি (হি.স.): আক্রমণ ও পাল্টা আক্রমণের পালা চলছে এখন কংগ্রেসে। সমাজবাদী পার্টির সঙ্গে জোটে থাকতে ইচ্ছুক নন বলে ইতিমধ্যেই জানিয়েছেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। এবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বললেন, আজাদই জোটে থাকতে নারাজ। তাঁকে দু’টি আসন বরাদ্দ করা হয়েছিল। শনিবার চন্দ্রশেখর আজাদ বলেন, ১ মাস ৩ দিন জোটের জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু জোট হল না। এদিন সকালে সাংবাদিক সম্মেলনে চন্দ্রশেখর আজাদ বলেছেন, বিগত ৬ মাসে অখিলেশ যাদবের সঙ্গে আমার অনেকবার সাক্ষাৎ হয়েছে। ইতিবাচক কথাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমি অনুভব করেছি, অখিলেশ যাদবের দলিতদের কোনও প্রয়োজন নেই। তিনি এই জোটে দলিত নেতাদের চান না। তিনি চান দলিতরা তাঁকে শুধু ভোট দিক।

চন্দ্রশেখর আরও বলেন, সমস্ত আলোচনার পর, শেষ পর্যন্ত আমি অনুভব করেছি অখিলেশ যাদব এই জোটে দলিতদের চান না, তিনি শুধুমাত্র দলিতদের ভোটব্যাঙ্ক চান। চন্দ্রশেখরের এই মন্তব্যের প্রেক্ষিতে এদিন সপা প্রধান অখিলেশ বলেন, “তাঁকে দু’টি আসন বরাদ্দ করেছিলাম, কিন্তু তিনি কোথাও থেকে ফোন পাওয়ার পর জোট প্রত্যাখ্যান করেন।”

Releated Posts

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top