News Flash

  • Home
  • Uncategorized
  • ডিআরএস বিতর্কে কোহলীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে
Image

ডিআরএস বিতর্কে কোহলীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে

কেপটাউন, ১৪ জানুয়ারি (হি.স.): ডিআরএস বিতর্কে মাঠে বিরাট কোহলীদের আচরণ আইসিসি শেষ পর্যন্ত কোনও শাস্তিই দিল না বিরাট কোহলীর। ভারত অধিনায়ক এবং তাঁর দলকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। সেটিও বেসরকারি ভাবে। অর্থাৎ কোহলীরা ডিআরএস নিয়ে মাঠে যে আচরণ করেছেন, তার কোনও রেকর্ড রাখছে না আইসিসি।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ২৭তম ওভারে রবিচন্দ্রন অশ্বিন বোলিং করছিলেন ডিন এলগারের বিরুদ্ধে। ভারতীয় অফস্পিনার ভেবেছিলেন তিনি এলগারকে আউট করে দিয়েছেন। এমনকী মাঠের আম্পায়ার মারাইস ইরাসমাসও এলগারকে আউট দিয়ে দেন। কিন্তু এলগার আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ডিআরএস নেন এবং সফল হন। এতেই ক্ষুব্ধ হন কোহলী। ভারতীয় দলের একাধিক ক্রিকেটার স্টাম্প মাইকের কাছে গিয়ে ডিআরএস নিয়ে অভিযোগ জানাতে থাকেন। বিরাট কোহলী-সহ ভারতীয় ক্রিকেটারদের অভিযোগ ছিল পক্ষপাতিত্ব করা হয়েছে। ইচ্ছাকৃত ভাবে আউট দেওয়া হয়নি বলে মনে হয় লোকেশ রাহুলদের।

ভারত অধিনায়ক বলেন, “দারুণ ডিআরএস, খুব ভাল খেললে।” লোকেশ রাহুল বলেন, “গোটা দেশ খেলছে ১১ জনের বিরুদ্ধে।” কোহলীকে ফের বলতে শোনা যায়, “শুধু বিপক্ষ নয়, নিজের দলের দিকেও দেখো, সব সময় লোককে ধরতে চাইছে।” এক দিকের স্টাম্পে যখন এই ধরনের কথা উঠে আসছে, সেই সময় উল্টো দিকের উইকেটে কথা বলতে শোনা যায় অশ্বিনকে। তাঁর অভিযোগের তির দক্ষিণ আফ্রিকার সম্প্রচারকারী সংস্থার (সুপারস্পোর্ট) বিরুদ্ধে। তিনি বলেন, “অন্য ভাবে জেতার পথ খোঁজা উচিত সুপারস্পোর্টের।” মাঠের আম্পায়ার ইরাসমাসও অবাক হন। তিনি বলেন, “এটা অস্বাভাবিক।”

এবিষয়ে ভারত অধিনায়ক এবং তাঁর দলকে বেসরকারি ভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। কোহলীরা ডিআরএস নিয়ে মাঠে যে আচরণ করেছেন, তার কোনও রেকর্ড রাখছে না আইসিসি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top