News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যাশেজের শেষ টেস্টে টসে জিতে ফিল্ডিং করছে ইংল্যান্ড
Image

অ্যাশেজের শেষ টেস্টে টসে জিতে ফিল্ডিং করছে ইংল্যান্ড

হোবার্ট, ১৪ জানুয়ারি (হি.স.) : হোবার্টে শুরু হল এবারের অ্যাশেজের শেষ টেস্ট। শুক্রবার বৃষ্টির জন্য কিছুটা দেরিতে শুরু হয় খেলা। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জো রুট। জশ বাটলারের জায়গায় এই ম্যাচের মাধ্যমেই টেস্ট ক্রিকেটে অভিষেক হল স্যাম বিলিংসের। অন্যদিকে আগের ম্যাচে আঙুলে চোট পাওয়া জনি বেয়ারস্টোর বদলে ররি বার্নস। এর আগে সিডনি টেস্টে তাঁকে বসিয়ে জ্যাক ক্রলিকে খেলানো হয়েছিল। কিন্তু আরেক ওপেনার হাসিব হামিদ পরপর ৪ টেস্টে ব্যর্থ হওয়ায় তাঁকে বসিয়ে ফের বার্নসকে নিয়ে আসা হল প্রথম একাদশে।

অস্ট্রেলিয়াও তাদের একাদশে একটি বদল করেছেন। মার্কাস হ্যারিসকে বসিয়ে তাঁর বদলি ওপেনিংয়ে খেলানো হচ্ছে উসমান খোয়াজাকে। আগের ম্যাচে ২ ইনিংসেই শতরান হাঁকিয়েছিলেন খোয়াজা। করোনা আক্রান্ত ট্রেভিস হেডের বদলি হিসেবে এসেছিলেন তিনি। হেড করোনা থেকে সেরে উঠে ফের দলে যোগ দিয়েছেন ফলে অফফর্মের হ্যারিসকেই বসানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজম্যান্ট।

চতুর্থ টেস্টে ট্রেভিস হেডের বদলে মিডল অর্ডারে ব্যাটিং করেন খাজা। দু’বছর পর টেস্ট দলে ফিরে দুই ইনিংসেই শতরান করেন তিনি। সিডনিতে প্রথম ইনিংসে ১৩৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। এবার তাঁকে ওপেন করার সুযোগ দেওয়া হচ্ছে। মেলবোর্নে প্রথম ইনিংসে ৭৬ রান করলেও, চলতি সিরিজে মাত্র ২৯.৮৩ গড়ে ১৭৯ রান করেছেন মার্কাস হ্যারিস। সেই কারণেই তিনি বাদ পড়েছেন।

প্রথম ৩ টেস্টে পরপর জিতে সিরিজ আগেই পকেটে পুরে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে সিডনি টেস্ট দুর্দান্তভাবে বাঁচিয়ে দিয়েছিল ইংল্যান্ড। এই সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে জয় আসে ২৭৫ রানে। এরপর তৃতীয় টেস্ট ইনিংস ও ১৪ রানে জিতে সিরিজ দখল করে অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টে অবশ্য দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট পড়ে যাওয়ার পরেও ম্যাচ ড্র করতে সক্ষম হয় ইংল্যান্ড। এবার লড়াই শেষ টেস্টে। অস্ট্রেলিয়া কি সিরিজ ৪-০ করতে পারবে? না কি ইংল্যান্ড প্রত্যাঘাত করবে? লড়াই শুরু।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top