News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমিকের হাত ধরে পালালেন গৃহবধু
Image

প্রেমিকের হাত ধরে পালালেন গৃহবধু

আগরতলা, ১৪ জানুয়ারি : প্রেমিকের হাত ধরে পালালেন গৃহবধু। খবরে প্রকাশ, রাজধানী আগরতলা শহর সংলগ্ন সুভাষ নগরের এক গৃহবধূর স্বামী সন্তানকে ফেলে অপর এক যুবকের হাত ধরে পালিয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


ঘটনার বিবরণে জানা গেছে, মাত্র তিন বছর আগে ওই গৃহবধুর সামাজিক প্রথায় বিয়ে হয়েছিল। তারা সপরিবারে সুভাষ নগরের ভাড়া বাড়িতে থাকত। তাদের একটি সন্তানও রয়েছে। এরই মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। স্বামী সম্পর্ক বজায় রাখার জন্য বহু চেষ্টা করেছে বলে দাবি। কিন্তু তার স্ত্রী অপর এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। তাকে বারবার সাবধান করার পরও সে কোনো কথা মানতে রাজি হয়নি। শেষ পর্যন্ত জয়নগর এলাকায় বাদল গোস্বামী নামে এক যুবকের হাত ধরে পালিয়ে গেছে বলে অভিযোগ।


এব্যাপারে সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করে কোন হদিস না পেয়ে শেষ পর্যন্ত আগরতলা পূর্ব মহিলা থানায় এ ব্যাপারে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত মহিলাকে উদ্ধারের কোনো সংবাদ নেই।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top