News Flash

  • Home
  • Uncategorized
  • ফের রাতের অন্ধকারে পুড়ল গাড়ি
Image

ফের রাতের অন্ধকারে পুড়ল গাড়ি

আগরতলা, ১৪ জানুয়ারি : রাতের অন্ধকারে আবারও গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রাজধানী আগরতলা শহর সংলগ্ন এডি নগর থানাধীন শচীন্দ্রলাল মধ্য চারিপাড়া এলাকায় গতকাল মধ্যরাতে একটি মারুতি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। মারুতি গাড়ির মালিকের নাম সোমা বেগম।


জানা যায়, অন্যান্য দিনের মতোই মারুতি গাড়িটি বাড়ির উঠানে রাখা ছিল। গভীর রাতে হঠাৎ তারা পোড়া গন্ধ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। ঘর থেকে বেরিয়ে তারা লক্ষ্য করেন মারুতি গাড়িতে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে তারা দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। বাহিনীর কর্মীরা দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে মারুতি গাড়িটি।


দমকল বাহিনীর তৎপরতা আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়াতে পারেনি। অল্পেতে রক্ষা পেয়েছে বসতবাড়িটি। পরিবারের লোকজন জানিয়েছেন এটি নাশকতামূলক ঘটনা হতে পারে। কেননা সকাল থেকেই বাড়ির উঠানে দাঁড়ানো অবস্থায় ছিল গাড়িটি। গাড়িতে অগ্নিসংযোগ করে না থাকলে হঠাৎ করে আগুন লাগার কথা নয়।


এ ব্যাপারে এ ডি নগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত ঘটনার কোন খুঁজে পায়নি পুলিশ। গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের ক্ষোভের সঞ্চার হয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top