News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সরকারকেও মামলার সঙ্গে জড়িয়ে নিলে ভালো হত, ভোট পেছোন নিয়ে কংগ্রেস
Image

রাজ্য সরকারকেও মামলার সঙ্গে জড়িয়ে নিলে ভালো হত, ভোট পেছোন নিয়ে কংগ্রেস

কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) : “রাজ্য সরকারকেও মামলার সঙ্গে জড়িয়ে নিলে ভাল হত। ” ভোট পেছোন নিয়ে এই মন্তব্য করলেন বরিষ্ঠ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।

শুক্রবার আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নির্বাচন কমিশনকেই বিবেচনা করে দেখতে হবে ৪-৬ সপ্তাহ পুরভোট পিছিয়ে দেওয়া যায় কিনা। তবে সচেতকদের মতে, এরই মাধ্যমে স্পষ্ট হল যে নির্বাচন সংক্রান্ত সর্বোচ্চ ক্ষমতা কমিশনকেই দিতে চায় আদালত।

প্রদীপ ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেন, “আমার মনে হয় নির্বাচন কমিশনকে জানাতে বলে তো লাভ নেই। হাইকোর্ট নির্বাচন কমিশনকে কেন্দ্রবিন্দু করেছে। ঠিকই করেছে। কারণ কমিশনই নির্বাচন পরিচালনা করে। কিন্তু ব্যাক গ্রাউন্ড মিউজিক যারা করে, যারা আসল নিয়ামক, তার নাম পশ্চিমবঙ্গ সরকার। বাংলার মুখ্যমন্ত্রী কী চান, সেটা জানা দরকার। আদালত ঠিকই রয়েছে। তবে রাজ্য সরকারকেও যদি এর সঙ্গে জড়িয়ে নিত আদালত, তাহলে আমার মনে হয় ভালো হত।” প্রসঙ্গত, বৃহস্পতিবার মামলা চলাকালীন যে ভাবে রাজ্য ও নির্বাচন কমিশন একে অপরের কোর্টে বল ঠেলেছে, তাতে স্তম্ভিত আদালত। বৃহস্পতিবারের গোটা শুনানি পর্বে প্রধান বিচারপতির উল্লেখ্যযোগ্য পর্যবেক্ষণ ছিল, আইন তৈরির ২৭ বছরেও কেন স্পষ্ট নয় কে পুরভোট করবে!

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top