News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রীর হস্তক্ষেপে ফের বাতিল জকোভিচের ভিসা
Image

অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রীর হস্তক্ষেপে ফের বাতিল জকোভিচের ভিসা

মেলবোর্ন, ১৪ জানুয়ারি (হি.স.) : নোভাক জকোভিচের ভিসা ফের বাতিল করল অস্ট্রেলিয়া সরকার। শুক্রবার অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হক নিজের ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে দ্বিতীয়বারের জন্য বাতিল করলেন সার্বিয়ান তারকার ভিসা।এর জেরে সোমবার থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচের অংশগ্রহণ ঘিরে ফের সংশয়।

অস্ট্রেলিয়া সরকার এবং নোভাক জকোভিচের মধ্যেকার লড়াই অব্যাহত। সোমবারই প্রথমবার ভিসা বিতর্কে কোর্টে জিতেছিলেন জকোভিচ। তবে তারপরেও তাঁর ভিসা ফের বাতিল করা হতে পারে বলে আগে থেকেই হুশিয়ারি দিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া সরকার। সেই হুশিয়ারিই বাস্তবে পরিণত হল। শুক্রবার অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হক নিজের ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে দ্বিতীয়বারের জন্য বাতিল করলেন সার্বিয়ান তারকার ভিসা।এর জেরে সোমবার থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচের অংশগ্রহণ ঘিরে ফের সংশয়।
অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক বিবৃতিতে জানিয়েছেন, ”আমি আজ আমার সব ক্ষমতা প্রয়োগ করে একটি সিদ্ধান্ত নিতে চলেছি। আমি অস্ট্রেলিয়া সরকারের তরফে নোভাক জকোভিচের ভিসা বাতিল করছি। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হল। স্বাস্থ্য ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদেই এই সিদ্ধান্ত নেওয়া হল।”সেক্ষেত্রে আগামী ১২ ঘন্টার মধ্যে আইনি চ্যালেঞ্জে লড়তে হবে জোকারকে। টেনিস তারকার আইনি টিম আশা করছে যে এই সপ্তাহান্তের মধ্যেই যাতে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় আদালতের তরফে। এমনকী অস্ট্রেলিয়ান ওপেন খেলতেও যাতে কোনও সমস্যা না হয়।

প্রসঙ্গত, গত সোমবার অস্ট্রেলিয়ার আদালত জকোভিচকে সেদেশে থাকার ছাড়পত্র দিয়েছিল। ফলে গত সপ্তাহে মেলবোর্নে পৌঁছনোর পর থেকে যে আইনি জটিলতা চলছিল, তা থেকে রেহাই পেয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। কিন্তু তারপরেও বিতর্ক থামছে না। জকোভিচের দাবি, এজেন্টের ভুলেই অস্ট্রেলিয়ায় প্রবেশের নথিতে গোলমাল হয়েছে। যদিও অস্ট্রেলিয়া সরকার সেই দাবি মানতে নারাজ। ফলে জকোভিচকে নিয়ে জটিলতা অব্যাহত। টেনিস অস্ট্রেলিয়া অবশ্য জকোভিচের পাশেই দাঁড়িয়েছে।
ভিসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন জকোভিচ। তাঁর প্রথম রাউন্ডের খেলা সোমবার বা মঙ্গলবার। এখনও পর্যন্ত ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন এই তারকা। ২০১৯, ২০২০ ও ২০২১, পরপর তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এবার জিতলে শুধু টানা চারবার এবং মোট ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নই হবেন না তিনি, ২১-তম গ্র্যান্ড স্ল্যাম খেতাবও জিতবেন। তার প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না জকোভিচ

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top