News Flash

  • Home
  • Uncategorized
  • উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নামে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ৬
Image

উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নামে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ৬

মুম্বই, ১৪ জানুয়ারি (হি.স) : উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নামে পুনে শহরের এক ববসায়ীকে মোবাইল ফোনে হুমকি দিয়ে তোলা আদায়ের দাবির মামলায় ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুনে ক্রাইম ব্রাঞ্চ পুলিশ বিষয়টি তদন্ত করছে।

পুনের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্তের মতে, ধৃত নবনাথ ভৌসাহেব চোরমলে, সৌরভ নারায়ণ কাকেদে, সুনীল ওরফে গৌতম ওয়াঘমারে, কিরণ রামভাউ কাকেদে, চৈতন্য রাজেন্দ্র ওয়াঘমারে এবং আকাশ শরদ নিকালজেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা গিয়েছে, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মোবাইল ফোন নম্বর থেকে পুনের নির্মাতা অতুল জয়প্রকাশ গয়ালকে ফোন করেছিল এবং নিজেকে উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সহকারী চৌবে বলে পরিচয় দিয়ে ২০ লক্ষ টাকার দাবি করা হয়েছিল। অতুল গয়ালের মোবাইল ফোনে উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নাম উপস্থিত হলে তিনি বিরক্ত হন এবং সঙ্গে সঙ্গে বুন্দ গার্ডেন থানায় অভিযোগ দায়ের করেন। এর পর পুলিশ অতুল গয়ালকে অভিযুক্তদের সঙ্গে দর কষাকষি করে অফিসে ডেকে আনতে বলে।

বৃহস্পতিবার গভীর রাতে তোলাবাজি করতে এলে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top