News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯
Image

গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯

কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স) : বছরের প্রথম ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল বাংলা। শুক্রবার সকাল পর্যন্ত সরকারি সূত্র অনুযায়ী, গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। জখম এখনও পর্যন্ত ৪৩। তবে এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাতভর উদ্ধারকাজের পর সকালেও তা চলছে। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিকে রেলট্র্যাক থেকে সরানোর কাজ করছে রেলের উদ্ধারকারী দল। ওই লাইন দিয়ে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দল নির্বিশেষে নানাভাবে উদ্ধারকাজে হাত লাগান সকলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেখানকার প্রশাসনিক কর্তা থেকে তৃণমূল নেতৃত্ব সকলেই হাজির হন দুর্ঘটনাস্থলে।
শুক্রবার ভোরেই ময়নাগুড়ির দোমোহনি এলাকা অর্থাৎ যেখানে ট্রেনটি লাইনচ্যুত হয় দুর্ঘটনা ঘটেছে, সেখানে ছুটে গিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী জন বার্লা। তিনি সকাল থেকে সমস্ত কাজের তদারকি করছেন। বেলায় ঘটনাস্থলে যাওয়ার কথা রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণোর। বৃহস্পতিবার তিনি টুইট করে দুঃখপ্রকাশ করেছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও টুইটে দুর্ঘটনায় নিহতদের জন্য শোকপ্রকাশ করে সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top