News Flash

  • Home
  • Uncategorized
  • জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটে আহত ছয়, আটক দুই
Image

জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটে আহত ছয়, আটক দুই

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৩ জানুয়ারি৷৷ জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটে আহত উভয় পক্ষের ছয় জন৷ সকলেই কদমতলা হাসপাতালে চিকিৎসাধীন৷ আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন ফারুক মিয়া ওরফে বাচ্চু নামের এক ব্যক্তি৷ পুলিশ একটি মামলা হাতে নিয়ে দিলওয়ার হোসেন ও শিলু মিয়া নামের দুই যুবককে আটক করে তদন্ত শুরু করে দিয়েছে৷ ঘটনা কদমতলা থানাধীন বরগোল গ্রাম পঞ্চায়েতের জুলাইবাসা এলাকায়৷

ঘটনার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ উত্তর জেলার কদমতলা থানাধীন বরগোল গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের ফারুক মিয়া ওরফে বাচ্চু ও দুলু মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রচন্ড মারপিট হয়৷ ফারুক মিয়া ওরফে বাচ্চু তার নিজের যায়গাতে বেড়া দিতে আসলে অপর সীমানার দুলু মিয়া বাঁধা দেয় বলে অভিযোগ৷ যদিও দুলু মিয়ার বক্তব্য, উক্ত জায়গাটি তার৷ তখন উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতিতে রূপ নেয়৷ অভিযোগ, একটা সময় দুলু মিয়া ও তার আত্মীয় পরিজন মিলে দা লাঠি দিয়ে ফারুক মিয়া ও বাচ্চুকে আক্রমণ করলে তার আত্মীয়-স্বজনরা ছুটে আসে৷ তাতে তাদের উপরও আক্রমণ চালায় দুলু ও তার সাগরেদরা৷ তাদের আক্রমণে আহত হয় ফারুক মিয়া ওরফে বাচ্চু (৩৮), তমিরুন নেশা (২৮), আজিরুন বেগম (৪৬) এবং
রুফিনা বিবি(৫৫)৷

অপরদিকে আক্রমনে আহত হয় অপর পক্ষের দুলু মিয়া(২৮) এবং গোলাইস মিয়া(৫০)৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে থাকা উভয়পক্ষের ছয়জনকে তাদের আত্নীয় ও এলাকাবাসীরা তড়িঘড়ি কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে আসে৷ কর্তব্যরত চিকিৎসক সকলের প্রাথমিক চিকিৎসা করে হাসপাতাল ভর্তি করে দেন৷ তবে ফারুক মিয়া ওরফে বাচ্চুর মাথায় আঘাত গুরুতর হওয়াতে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে ফারুক মিয়া আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ অকুস্থলে ছুটে গিয়ে সরেজমিনে তদন্ত করে একটি মামলা হাতে নিয়েছে৷ সাথে অপরপক্ষ দুলু মিয়ার আত্মীয় দিলওয়ার হোসেন(২৬) এবং শিলু মিয়া (২৭) নামের দুই যুবককে আটক করে কদমতলা থানায় নিয়ে আসে৷ গোটা ঘটনায় জুলাইবাসা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top