News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে সপা-র সঙ্গে একত্রে লড়বে এনসিপি, বিজেপিকে বিঁধলেন পওয়ার
Image

উত্তর প্রদেশে সপা-র সঙ্গে একত্রে লড়বে এনসিপি, বিজেপিকে বিঁধলেন পওয়ার

মুম্বই, ১৩ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশকে পুনরায় দখল করতে মরিয়া বিজেপি, কিন্তু বিজেপিকে হারাতে ঝাঁপিয়ে পড়ছে অন্যান্য দল। এবার শরদ পওয়ারের দল এনসিপি সিদ্ধান্ত নিয়েছে, উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে তাঁর দল সমাজবাদী পার্টির সঙ্গে একত্রে লড়বে। এনসিপি নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক বৃহস্পতিবার জানিয়েছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে একত্রে লড়বে এনসিপি। একটি আসন ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য আসন নিয়েও কথা চলছে। উত্তর প্রদেশে যে জোট গঠন হবে আমরা তা সমর্থন করব।

এদিনই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। তিনি বলেছেন, এমন কোনও দিন নেই যে দিন বিজেপি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন না নেতারা। উত্তর প্রদেশেরই উদাহরণ নিন, অন্য দলে যোগ দেওয়ার জন্য ১৩ জন বিধায়ক বিজেপি ছেড়েছেন। আমি জানতে পারলাম বৃহস্পতিবারই ৪ জন বিজেপি বিধায়ক দল ছেড়েছেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top