News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নাওয়ের ধর্ষিতার মাকে প্রার্থী করল কংগ্রেস, চমক প্রিয়ঙ্কার
Image

উন্নাওয়ের ধর্ষিতার মাকে প্রার্থী করল কংগ্রেস, চমক প্রিয়ঙ্কার

উন্নাও, ১৩ জানুয়ারি (হি.স) : ভোটের নির্ঘন্ট ঘোষণা হতে দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা শুরু হয়েছে। উন্নাওয়ের ধর্ষিতা নিহত তরুণীর মাকে প্রার্থী করল কংগ্রেস। ভোটের তিন মাস আগেই কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বলেছিলেন, উত্তরপ্রদেশে ৪০ শতাংশ মহিলা প্রার্থী দেবে কংগ্রেস।

উন্নাও গণধর্ষণ কাণ্ড তোলপাড় ফেলে দিয়েছিল জাতীয় রাজনীতিতে। ওই ধর্ষণে মূল অভিযুক্ত ছিলেন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। তার যাবজ্জীবন কারদণ্ড হয়েছে। এবার সেই তরুণীর মাকে উন্নাও বিধানসভা কেন্দ্রে প্রার্থী করল কংগ্রেস।
প্রিয়ঙ্কা বলেন, “আমাদের প্রার্থী তালিকা বার্তা দেবে, যে ভাবে নির্যাতিতার পরিবারের উপর অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে কংগ্রেস রয়েছে।” ভোটের ময়দানে ধর্ষিতা হয়ে নিহত হওয়া তরুণীর মাকে সরাসরি ভোটের লড়াইয়ে নামাল কংগ্রেস। অনেকের মতে, প্রচারে কংগ্রেস এটা তুলে ধরার চেষ্টা করবে, যে ধর্ষণের জন্য জেল খাটছে সে ছিল বিজেপির বিধায়ক। আর নির্যাতিতার মা কংগ্রেসের প্রার্থী।

কংগ্রেসের বক্তব্য, যোগী আদিত্যনাথের জমানায় উত্তরপ্রদেশে মহিলাদের উপর যে ভাবে অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে তা সাঙ্ঘাতিক। সেই কারণেই এবার উত্তরপ্রদেশে কংগ্রেস এত বেশি আসনে মহিলা প্রার্থী দিচ্ছে। যাতে মহিলারা নিয়ন্ত্রকের জায়গা নিতে পারেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top