News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে ২৪ ঘন্টা সিএনজি স্টেশন চালু রাখার দাবি মজদুর সংঘের
Image

উদয়পুরে ২৪ ঘন্টা সিএনজি স্টেশন চালু রাখার দাবি মজদুর সংঘের

উদয়পুর, ১৩ জানুয়ারি : গোমতী জেলার উদয়পুরে ২৪ ঘন্টা সিএনজি পরিষেবা চালু রাখার দাবি জানিয়েছে ভারতীয় মজদুর সংঘ। সংগঠনের প্রতিনিধি দল বৃহস্পতিবার গোমতী জেলার জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে দাবি জানান। জেলাশাসক এই বিষয়ে আগরতলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং দ্রুত উদয়পুরের ২৪ ঘন্টা সিএনজি পরিষেবা চালু করার উদ্যোগ নিতে পরামর্শ দেন।
গোমতি জেলাশাসক ভারতীয় মজদুর সংঘের প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন পুলিশ খুব শীঘ্রই উদয়পুরে ২৪ ঘন্টা সিএনজি পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হবে। তবে প্রত্যেক মোটর শ্রমিককে করোণা বিধি মেনে সিএনজি সংগ্রহ করতে তিনি অনুরোধ জানিয়েছেন।
জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় মজদুর সংঘের নেতৃবৃন্দ বলেন, উদয়পুরে ২৪ ঘন্টা সিএনজি পরিষেবার সুযোগ না থাকায় সমস্যা দেখা দিয়েছে। যানবাহনের তুলনায় সিএনজি স্টেশন সীমিত। সে কারণেই ২৪ ঘণ্টা পরিসেবা চালু করা জরুরি বলে তারা মনে করেন। সে কারণে তারা এ বিষয়ে জেলা শাসকের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা জেলাশাসকের উপর আস্থা রেখে আশ্বস্ত হয়েছেন খুব শীঘ্রই উদয়পুরে ২৪ ঘন্টা সিএনজি পরিষেবা চালু হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top