News Flash

  • Home
  • Uncategorized
  • অবসর বাতিল করে পুনরায় শ্রীলঙ্কার হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ রাজাপক্ষের
Image

অবসর বাতিল করে পুনরায় শ্রীলঙ্কার হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ রাজাপক্ষের

কলম্বো, ১৩ জানুয়ারি (হি.স.) : মত বদল। অবসর বাতিল করে পুনরায় জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করলেন শ্রীলঙ্কার বাঁ-হাতি ব্যাটার ভানুকা রাজাপক্ষে। বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, ভানুকা তাদের তাঁর অবসরের সিদ্ধান্ত বদলের কথা জানিয়েছেন।

সকলকে চমকে দিয়ে পারিবারিক কারণে হঠাৎ করেই ৩ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে। তবে সেই সিদ্ধান্তের ১০ দিন কাটতে না কাটতেই মত বদল। অবসর বাতিল করে পুনরায় জাতীয় দলের হয়ে খেলতে চান ভানুকা রাজাপক্ষে। বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, ভানুকা তাদের তাঁর অবসরের সিদ্ধান্ত বদলের কথা জানিয়েছেন। বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘দেশের স্পোটর্স তথা ইয়ুথ মন্ত্রী নামাল রাজাপক্ষে এবং শ্রীলঙ্কার জাতীয় নির্বাচকদের সঙ্গে আলোচনার পর, ভানুকা রাজাপক্ষে বোর্ডকে জানিয়েছেন যে তিনি ৩ জানুয়ারি, ২০২২ নেওয়া তাঁর অবসর সিদ্ধান্ত ফিরিয়ে নিতে চান।’

একই বিবৃতিতে শ্রীলঙ্কা বোর্ডের তরফে জানানো হয়, ৩১ বছর বয়সী রাজাপক্ষে আসন্ন সময়েও জাতীয় দলের জার্সি গায়ে নিজের প্রিয় ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান।

রাজাপক্ষে এখনও অবধি জাতীয় দলের হয়ে পাঁচ ওয়ান ডেতে ৮৯ রান ও ১৮টি বিশ ওভারের ম্যাচে মোট ৩২০ রান করেছেন। রাজাপক্ষের অবসর ঘোষণার পর কিংবদন্তি লাসিথ মালিঙ্গা তাঁকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিচার করার পরামর্শ দিয়েছিলেন। অবসর নেওয়ার পরে লঙ্কান বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী কোনও ফ্রাঞ্চাইজি লিগে খেলার ওপর নানা বিধিনিষেধ আরোপ হওয়াও ভানুকার মত বদলের অন্যতম কারণ হতে পারে

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top