News Flash

  • Home
  • Uncategorized
  • অসমের রাজ্যপাল অধ্যাপক মুখি করোনা পজিটিভ, ভরতি হাসপাতালে
Image

অসমের রাজ্যপাল অধ্যাপক মুখি করোনা পজিটিভ, ভরতি হাসপাতালে

গুয়াহাটি, ১৩ জানুয়ারি (হি.স.) : অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি করোনায় সংক্রমিত হয়েছেন৷ তাঁকে গুয়াহাটিতে অ্যাপলো হাসপাতালে ভরতি করা হয়েছে৷ গত সপ্তাহখানের মধ্যে রাজ্যে যে কয়জন হাইপ্রফাইল ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, রাজ্যপাল অধ্যাপক মুখি তাঁদের মধ্যে অন্যতম।

সাম্প্ৰতিককালে গোটা দেশে ব্যাপক হারে করোনা সংক্ৰমণের ঘটনা ধরা পড়ছে। প্ৰতিদিনই সাধারণ জনতার পাশাপাশি বহু রাজনেতাও সংক্ৰমিত হয়েছেন। এরই মধ্যে অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি করোনা পজিটিভ বলে শনাক্ত হওয়ায় উদ্বেগ আরও বাড়িয়েছে। হাসপাতালে ভরতি হলেও রাজ্যপালের শারীরক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
রাজভবনের জনৈক সিনিয়র অফিসার এই খবর দিয়ে জানান, প্ৰাথমিক কিছু উপসর্গ টের পেয়ে রাজ্যপাল জগদীশ মুখি এবং তাঁর সহধর্মিণী করোনাপ নমুনা পরীক্ষা করিয়েছিলেন। গতকাল বুধবার পরীক্ষার রিপোর্টে তাঁর পজিটিভ ধরা পড়ে। তবে তাঁর স্ত্রী করোনায় আক্ৰান্ত হননি এবং সম্পূৰ্ণ সুস্থ। অফিসার জানান, করোনা সংক্ৰমিত বলে নিশ্চিত হওয়ার পর গতকাল সন্ধ্যারাতে তাঁকে অ্যাপলো হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছেল।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা এই খবর পেয়ে রাজ্যপালের আশু আরোগ্য কামনা করেছেন। তাছাড়া তিনি তাঁর ট্যুইটার হ্যান্ডলের মাধ্যমে জানান, কিছুক্ষণ পর পর তিনি রাজ্যপাল অধ্যাপক মুখির স্বাস্থ্যের খবরাখবর নিয়ে সংশ্লিষ্ট অফিসারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। সঙ্গে তিনি এ-ও জানান, রাজ্যপাল যাতে সৰ্বশ্ৰেষ্ঠ চিকিৎসা পান সে ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top