News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীজীর বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে শুরু বিজেপি-র সারা দিনের স্মরণ-অনুষ্ঠান
Image

স্বামীজীর বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে শুরু বিজেপি-র সারা দিনের স্মরণ-অনুষ্ঠান

কলকাতা, ১২ জানুয়ারি (হি. স.) : বুধবার স্বামী বিবেকানন্দর ১৬০তম জন্মদিন স্মরণ করে বিজেপি।এদিন সকালে তাঁর পৈতৃক বাড়িতে গিয়ে স্বামীজীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শুরু হয় অনুষ্ঠান।

সিমলা স্ট্রিটের এই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল ও দলের যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খান।সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল ভাষণ শোনার আয়োজন ছিল দলের সদর রাজ্য দফতর ৬, মুরলিধর সেন লেনে। এরপর এক ঘন্টা সেখানে ছিল জাতীয় যুব দিবস উপলক্ষে ভার্চুয়াল পদযাত্রা উপলক্ষে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও দলের যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যর ভার্চুয়াল ভাষণ।

সকালে আসানসোলে নরসিংবাঁধে স্বামীজীর স্মরণ-অনুষ্ঠানে ছিলেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দলের সদর রাজ্য দফতরে বেলা ১টা থেকে ২টোয় হয় ‘বিবেক বাহিনী’র প্রকাশ অনুষ্ঠান। তাতে ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল, যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খান, দলের মুখপাত্র শমিক ভট্টাচার্য এবং মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী। ৫০ নম্বর ওয়ার্ডে শশীভূষণ দে স্ট্রিটে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠান হয় পুরপিতা সজল ঘোষের নেতৃত্বে। শিলিগুড়ি জেলা বিজেপি-র সদর দফতরে স্মরণ-অনুষ্ঠানে ছিলেন দলের বিধায়ক তথা সাধারণ সম্পাদক দীপক বর্মণ এবং রাজ্য সহ সভাপতি রথীন্দ্র বসু।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top