News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীজীর পবিত্র জন্মদিনে শপথ করি, আবার আমাদের ধর্মজীবনে ফিরে যাবো : তথাগত রায়
Image

স্বামীজীর পবিত্র জন্মদিনে শপথ করি, আবার আমাদের ধর্মজীবনে ফিরে যাবো : তথাগত রায়

কলকাতা, ১২ জানুয়ারি (হি . স.) : আবার আমাদের ধর্মজীবনে ফিরে যাবো। স্বামীজীর পবিত্র জন্মদিনে এই শপথ করার আবেদন করলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বুধবার টুইটারে স্বামীজীর লেখা ‘জাগো যুবশক্তি’ থেকে দুটি পাতার প্রতিচ্ছবি-সহ তথাগতবাবু লিখেছেন, “আমাদের জীবনে ধর্মের স্থান সম্বন্ধে উনি যা লিখে গেছেন তা সাত বছর ধরে পায়ে হেঁটে সারা ভারত ঘুরে বেড়াবার অভিজ্ঞতার ফসল। বামপন্থী ও নেহরুবাদীদের অপপ্রচারে আমরা বাঙালি হিন্দুরা ধর্মকে নিয়ে হাসিতামাশা করেছি, দুর্গাপূজাকে ‘শারদোৎসব’ বানিয়েছি, বিশ্বপ্রেমে ভাসছি, তাই আমরা বিলুপ্তির পথে।

এই বিচ্যুতি কিন্তু বাঙালি-মুসলমানের হয় নি, তারা ধর্মকে যথাযোগ্য পবিত্র স্থানে রেখে দিয়েছে। আসুন, আমরা বাঙালি হিন্দুরা স্বামীজীর পবিত্র জন্মদিনে শপথ করি, আমরা আবার আমাদের ধর্মজীবনে ফিরে যাবো। অবশ্যই আধুনিক জীবনযাত্রার সঙ্গে সঙ্গতি রেখে। ফোঁটা কাটতে হবে না, নিরামিষ খেতে হবে না, টিকিও রাখতে হবে না। শুধু পাঁচ মিনিট সময় পেলেই নিজের ইষ্টদেবতাকে স্মরণ করলেই হবে। সুযোগ পেলেই একবার মন্দিরে যাব, শুধু বিপদে পড়লে নয়। বাঙালি হিন্দু জাতিকে বিলুপ্তি থেকে বাঁচাতেই হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top