News Flash

  • Home
  • Uncategorized
  • কোর কমান্ডার স্তরের ১৪ তম বৈঠক শুরু, বিবাদ মেটার আশায় ভারত
Image

কোর কমান্ডার স্তরের ১৪ তম বৈঠক শুরু, বিবাদ মেটার আশায় ভারত

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): দিন ঘোষণা হয়েছিল একদিন আগেই, অবশেষে বুধবার ভারত ও চিনের মধ্যে শুরু হল কোর কমান্ডার স্তরের চতুর্দশ দফার বৈঠক। বুধবার সকালে চিনের দিকে, চুশূল-মলডো মিটিং পয়েন্টে শুরু হয়েছে ওই বৈঠক। কোর কমান্ডার স্তরের বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্বে রয়েছেন ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অনিন্দ্য সেনগুপ্ত।

২০২০ সালের এপ্রিলে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র অনুপ্রবেশের পরেই অশান্তির সূচনা হয়। কূটনৈতিক এবং সেনা স্তরের আলোচনার মধ্যেই ২০২০-র ১৫ জুন গালওয়ানে সংঘর্ষে প্রাণ হারান ২০ জন ভারতীয় জওয়ান। এখনও পর্যন্ত ১৩ দফায় কোর কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে, কিন্তু প্রতিটি বৈঠকই নিষ্ফলা। অক্টোবরে কোর কমান্ডার স্তরের ত্রয়োদশ বৈঠকে প্যাং‌গং হ্রদের উত্তর দক্ষিণ তির, গালওয়ানের মতো এলাকায় ‘মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছনো’ (ডিসএনগেজমেন্ট) এবং ‘সেনা সংখ্যা কমানো’ (ডিএসক্যালেশন)-র বিষয়ে সিদ্ধান্ত হলেও অন্য এলাকাগুলি নিয়ে এখনও মতানৈক্য রয়ে গিয়েছে। ত্রয়োদশ বৈঠকে ভারতের তরফে একাধিক ‘গঠনমূলক প্রস্তাব’ দেওয়া হলেও চিনের দিক থেকে ‘ইতিবাচক’ সাড়া মেলেনি। এলএসি বরাবর এখনও মোতায়েন রয়েছে দু’পক্ষের ৬০ হাজারেরও বেশি সেনা। কোর কমান্ডার স্তরের চতুর্দশ দফার বৈঠকে বিবাদ মিটবে বলেই আশা করছে ভারত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top