News Flash

  • Home
  • Uncategorized
  • Covid Vaccine: ভারতে ১৫৩.৮০-কোটি টিকাকরণ সম্পন্ন, চিন্তা বাড়াচ্ছে সংক্রমণ-স্ফীতি
Image

Covid Vaccine: ভারতে ১৫৩.৮০-কোটি টিকাকরণ সম্পন্ন, চিন্তা বাড়াচ্ছে সংক্রমণ-স্ফীতি

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দ্রুততার সঙ্গে চলছে ভারতের টিকাকরণ। টিকাকরণে ফের নতুন মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৮৫ লক্ষ ২৬ হাজার ২৪০ জন প্রাপক। ফলে ভারতে ১৫৩.৮০-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৫৩,৮০,০৮,২০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

করোনা-স্ফীতির মধ্যেই কোভিড-পরীক্ষাও চলছে সমানতালে। ভারতে ৬৯.৫২-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১১ জানুয়ারি সারা দিনে ভারতে ১৭,৬১,৯০০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬৯,৫২,৭৪,৩৮০-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৭,৬১,৯০০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন। দ্রুত টিকাকরণ ও টেস্টের মধ্যেও করোনার ই বাড়বাড়ন্ত চিন্তা বাড়াচ্ছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top