News Flash

  • Home
  • Uncategorized
  • Omicron: ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ৪,৮৬৮, সুস্থ হয়েছেন ১,৮০৫ জন : স্বাস্থ্যমন্ত্রক
Image

Omicron: ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ৪,৮৬৮, সুস্থ হয়েছেন ১,৮০৫ জন : স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): করোনার নতুন প্রজাতি ওমিক্রনে সংক্ৰমিতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে। বুধবার সকাল পর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ৮৬৮-তে পৌঁছে গিয়েছে, ওমিক্রনে সংক্রমিত ৪,৮৬৮ জনের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১,৮০৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মোট ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সন্ধান মিলেছে ওমিক্রনের। ওমিক্রনের আক্রান্তের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র, তারপর রাজস্থান ও দিল্লি।

মহারাষ্ট্রে ওমিক্রনে মোট আক্রান্ত হয়েছেন ১,২৮১ জন, রাজস্থানে আক্রান্ত ৬৪৫ জন, দিল্লিতে ৫৪৬ জন, কর্নাটকে ৪৭৯ জন, কেরলে ৩৫০ জন, পশ্চিমবঙ্গে ২৯৪ জন, উত্তর প্রদেশে ২৭৫ জন, গুজরাটে ২৩৬ জন, তামিলনাড়ুতে ১৮৫ জন, হরিয়ানায় ১৬২ জন, তেলেঙ্গানায় ১২৩ জন, ওডিশায় ১০২ জন, অন্ধ্রপ্রদেশে ৫৪ জন, বিহারে ২৭ জন, পঞ্জাবে ২৭ জন, গোয়ায় ২১ জন, জম্মু ও কাশ্মীরে ১৩ জন, মধ্যপ্রদেশে ১০ জন, অসমে ৯ জন, উত্তরাখণ্ডে ৮ জন, ছত্তিশগড়ে ৫ জন, মেঘালয়ে ৫ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩ জন, চন্ডীগড়ে ৩ জন, পুদুচেরিতে দু’জন, হিমাচল প্রদেশে একজন ওমিক্রনে আক্রান্ত, লাদাখে একজন ও মণিপুরে একজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ৪,৮৬৮ জনের মধ্যে ইতিমধ্যেই ১,৮০৫ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৪৯৯ জন, রাজস্থানে ৪০২ জন, দিল্লিতে সুস্থ হয়েছেন ৫৭ জন, কর্নাটকে ২৬ জন, কেরলে ১৪০ জন সুস্থ, পশ্চিমবঙ্গে ১০ জন, উত্তর প্রদেশে ৬ জন, গুজরাটে ১৮৬ জন সুস্থ হয়েছেন, তামিলনাড়ুতে ১৮৫ জনই সুস্থ, হরিয়ানায় ১৪৬ জন, তেলেঙ্গানায় ৪৭ জন, ওডিশায় ৮ জন, অন্ধ্রপ্রদেশে ৯ জন, পঞ্জাবে ১৬ জন, গোয়ায় ১৯ জন, জম্মু-কাশ্মীরে ৫ জন, মধ্যপ্রদেশে ১০ জন, অসমে ৯ জন, উত্তরাখণ্ডে ৮ জন, ছত্তিশগড়ে ৫ জন, মেঘালয়ে ৪ জন, চন্ডীগড়ে ৩ জন, পুদুচেরিতে দু’জন, হিমাচল প্রদেশে একজনই সুস্থ, লাদাখে একজন ও মণিপুরে ওমিক্রনে আক্রান্ত একজন সুস্থ হয়েছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top