News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবকে ফের প্রতিশ্রুতি অরবিন্দের, বললেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবেই
Image

পঞ্জাবকে ফের প্রতিশ্রুতি অরবিন্দের, বললেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবেই

চন্ডীগড়, ১২ জানুয়ারি (হি.স.): পঞ্জাবকে ফের প্রতিশ্রুতি দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বুধবার সকালে চন্ডীগড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল জানিয়েছেন, পঞ্জাবে আম আদমি পার্টি ক্ষমতায় এলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা হবে। প্রধানমন্ত্রী হোক অথবা অন্য কেউ সুরক্ষা নিশ্চিত করা হবেই। একইসঙ্গে কেজরিওয়াল জানিয়েছেন, পঞ্জাবে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা আগামী সপ্তাহেই ঘোষণা করা হবে।

এদিন সকালে চন্ডীগড়ে সাংবাদিকদের মুখোমুখি হন কেজরিওয়াল। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা পঞ্জাবের জনগণকে আশ্বস্ত করছি, আপ ক্ষমতায় এলে পঞ্জাবের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা হবে। পূর্ববর্তী সমস্ত অবমাননাজনক ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী হোক অথবা অন্য কেউ সুরক্ষা নিশ্চিত করা হবেই।” এরপরই কেজরিওয়াল যোগ করেছেন, “পঞ্জাব বিধানসভা নির্বাচনে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহে।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top