News Flash

  • Home
  • Uncategorized
  • Covid19: ১.৯৪-লক্ষাধিক কোভিড-সংক্ৰমণ, ভারতে সক্রিয় রোগী বেড়ে ২.৬৫ শতাংশ
Image

Covid19: ১.৯৪-লক্ষাধিক কোভিড-সংক্ৰমণ, ভারতে সক্রিয় রোগী বেড়ে ২.৬৫ শতাংশ

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): করোনার লাগামহীন সংক্ৰমণ বেড়েই চলেছে ভারতে, এবার ২-লক্ষের কাছাকাছি পৌঁছে গেল ভারতের দৈনিক করোনা-সংক্ৰমণ। সোমবার সারাদিনে ভারতে কোভিড-আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৬৮ হাজার ০৬৩ জন, মঙ্গলবার সারাদিনে ২৬,৬৫৭ জন (১৫.৮ শতাংশ) বেড়ে দৈনিক সংক্ৰমণ ১ লক্ষ ৯৪ হাজারের গন্ডি ছাড়িয়ে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন। এই সময়ে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৪৪২ জন রোগীর, মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ১১.০৫ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৯৫,৫৩,১৯-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১,৩৩,৮৭৩ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ২.৬৫ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৮৫ লক্ষ ২৬ হাজার ২৪০ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৫৩,৮০,০৮,২০০ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৮৬৮-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৪২ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৮৪,৬৫৫ জন (১.৩৪ শতাংশ)। মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৬০,৪০৫ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৪৬,৩০,৫৩৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৬.০১ শতাংশ। নতুন করে ১,৯৪,৭২০ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৩,৬০,৭০,৫১০ জন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top