News Flash

  • Home
  • Uncategorized
  • Nitin Gadkari: কোভিডে আক্রান্ত নীতীন গড়কড়ি, মৃদু উপসর্গে বাড়িতেই কোয়ারেন্টাইনে
Image

Nitin Gadkari: কোভিডে আক্রান্ত নীতীন গড়কড়ি, মৃদু উপসর্গে বাড়িতেই কোয়ারেন্টাইনে

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাসের সংক্রমিত হয়েছেন কেন্দ্রীয় সড়ক, পরিবহন ও হাইওয়েজ মন্ত্রী নীতীন গড়কড়ি। কেন্দ্রীয় মন্ত্রীর শরীরে রয়েছে মৃদু উপসর্গ, বাড়িতেই এখন নিভৃতবাসে রয়েছেন তিনি। শরীরে রয়েছে মৃদু উপসর্গ। গড়কড়ি জানিয়েছেন, সমস্ত প্রটোকল মেনে চলছেন তিনি। সম্প্রতি তাঁর সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁদের কোভিড টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার রাত ১০.৪৫ মিনিট নাগাদ নীতীন গড়কড়ি নিজেই টুইট করে জানিয়েছেন, “আমি কোভিডে আক্রান্ত হয়েছি, শরীরে মৃদু উপসর্গ রয়েছে। সমস্ত প্রটোকল মেনে চলছি, নিজেকে আইসোলেশনে রেখেছি ও বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আমার সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁদের অনুরোধ করছি নিজেদের আইসোলেশনে রাখুন ও পরীক্ষা করিয়ে নেবেন।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top