News Flash

  • Home
  • Uncategorized
  • অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে যোগদান নিয়ে সমস্যায় আফগানিস্তান
Image

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে যোগদান নিয়ে সমস্যায় আফগানিস্তান

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.) : এবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে যোগদান নিয়ে সমস্যায় আফগানিস্তান। ভিসা না পাওয়ায় এখনও ওয়েস্ট ইন্ডিজ পৌঁছতে পারেনি দল। ফলে ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে আফগানিস্তানের দু’টি প্রস্তুতি ম্যাচ বাতিল করেছে আইসিসি।

আইসিসি-র তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, প্রয়োজনীয় ভিসা না মেলায় এখনও ওয়েস্ট ইন্ডিজে যেতে পারেনি আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দল। সমস্যা মেটানোর চেষ্টা চলছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও টুর্নামেন্টের আয়োজকদের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে কবে এই সমস্যা মিটবে বা আদৌ মিটবে কিনা সে বিষয়ে কারও তরফে কিছু জানানো হয়নি।

তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে সমস্যায় পড়েছে সে দেশের ক্রিকেটও। দেশের ক্রিকেট দলের সঙ্গে বিভিন্ন বিষয়ে তালিবানের মনোমালিন্য চলছে। গত বছর টি২০ বিশ্বকাপে আফগানিস্তানের যোগদান নিয়েও কিছু সমস্যা হয়েছিল। এ বার সমস্যায় পড়ল দেশের অনূর্ধ্ব-১৯ দল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top