News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ার হারানো ঐতিহ্য ফেরানোর অঙ্গীকার কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের
Image

সোনামুড়ার হারানো ঐতিহ্য ফেরানোর অঙ্গীকার কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

সোনামুড়া, ১১ জানুয়ারি : সিপাহীজলা জেলায় সোনামুড়া শহরটি প্রাচীন শহর নামে এই রাজ্যে পরিচিতি লাভ করেছে। কিন্তু বিগত দিনে এই শহরের উন্নয়ন নিয়ে তেমন কোনও পরিকল্পনা গ্রহণ করা হয়নি। ফলে নগর সভ্যতার ক্রম বিকাশের দৌড়ে পিছিয়ে গেছে সোনামুড়া। নগর এলাকার মানুষের কোন দাবী পূরণ হয়নি।


মঙ্গলবার সোনামুড়ায় গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোঁজ নেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন, শৈশব থেকেই আমি এই এলাকার দুর্দশার ছবি দেখেছি। বাজারের দুর্দশাগ্রস্ত চেহারা এখনও রয়ে গেছে। তিনি বলেন, এই শহরের সাথে আমার প্রাণের সঙ্গে রয়েছে। তাই, দীর্ঘ দিনের স্বপ্ন সোনামুড়া নগর এলাকার সুধী সজ্জনদের সঙ্গে আলোচনা ক্রমে এই শহরটাকে নিজের মতো করেই সাজিয়ে তুলব।


তিনি বলেন, সম্প্রতি নগর ও পুর নির্বাচনের প্রচারে ব্যবসায়ীদেরও মুখ্য দাবী ছিল সোনামুড়ার উন্নয়ন। নির্বাচনে প্রথম বারের মতো  সোনামুড়া নগর পঞ্চায়েতের ক্ষমতা হাতে পেয়েছে বিজেপি। এখন আর উন্নয়নে কোনও বাধা নেই। মঙ্গলবার নগরোন্নয়ন দফতরের অধিকর্তা, সোনামুড়া মহকুমা শাসক ও অন্যান্য আধিকারিকদের নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।


এদিকে, পরিদর্শনকালে তাঁর নজরে পড়েছে সোনামুড়া খেয়াঘাট এলাকার ঝুলন্ত সেতুটি। সেতুটির অবস্থা খুবই শোচনীয়। তারপর তিনি যান সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলে। স্কুলে গিয়েও দেখেন ছাত্র-ছাত্রীদের বসার জায়গা নেই। সোনামুড়া ঐতিহ্যবাহী নবদ্বীপ চন্দ্র (NCI) ইন্সটিটিউশনটির জন্য নতুন জায়গা ক্রয় করে রাখা হলেও সে জায়গাটি দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এদিকে, পুকুরগুলোর সংস্কার প্রয়োজন। কিছু রাস্তার সংস্কারের কাজ চলছে, অনেকটাই এখনো বাকি রয়েছে।


তিনি জানান, সোনামুড়ায় ঝুলন্ত সেতুর পাশে ৯৪ মিটার দীর্ঘ একটি বেইলী ব্রিজ হবে। তাতে নদীর দুই পাড়ের মানুষের মধ্যে যোগাযোগে উন্নয়ন হবে। রাস্তাঘাটের সংস্কার করা হবে। সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলের সীমানা সম্প্রসারিত করে নতুন দালান বাড়ীর নির্মান কাজ এর মধ্যেই শুরু হবে। সাথে তিনি যোগ করেন, নব দ্বীপ চন্দ্র (NCI) ইন্সটিটিউশনটির স্থানান্তরের কাজও শুরু হবে। বিভিন্ন সংস্কার কাজ সম্পন্ন করে বিউটিফিকেশন করা হবে। বেশ কিছু এলাকায় নতুন করে বেকারদের জন্য মার্কেট স্টল তৈরি করা হবে। সব মিলিয়ে সোনামুড়ার হারানো ঐতিহ্যকে ফেরানোর চেষ্টা করবেন বলে ব্যক্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top