News Flash

  • Home
  • Uncategorized
  • দরজা ভেঙ্গে বাইক নিয়ে পালাল চোর
Image

দরজা ভেঙ্গে বাইক নিয়ে পালাল চোর

বিশ্রামগঞ্জ, ১১ জানুয়ারি : বিশ্রামগঞ্জের পুরানবাড়ি এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে চোরেরা বাইক চুরি করে নিয়ে গেছে। বাইকের মালিকের নাম বিশ্বজিৎ দেববর্মা।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বিশ্বজিৎ দেববর্মা ও পরিবারের লোকজন লক্ষ্য করেন ঘরের দরজা ভাঙ্গা। দরজা ভেঙ্গে ঘরের ভেতর থেকে বাইকটি চুরি করে নিয়ে গেছে চোরের দল। বিষয়টি পরিবারের তরফ থেকে বিশ্রামগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ছুটে আসে। পুলিশ ঘটনার তদন্ত করেছে। তবে চুরি যাওয়া বাইক উদ্ধারের কোনো সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top