News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জে দুইটি দোকান আগুনে পুড়ে ছাই
Image

বিশ্রামগঞ্জে দুইটি দোকান আগুনে পুড়ে ছাই

বিশ্রামগঞ্জ, ১১ জানুয়ারি : মঙ্গলবার ভোররাতে বিশ্রামগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাজারের দুটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। ভোররাতে বিশ্রামগঞ্জ বাজারে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যে দুটি দোকান সম্পূর্ণভাবে  ভষ্মিভূত হয়ে যায়।
দমকল বাহিনীর তৎপরতায় আশপাশ এলাকার অন্যান্য দোকানগুলি রক্ষা পেয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। পুলিশ ও দমকল বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আপৎকালীন আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top