News Flash

  • Home
  • Uncategorized
  • যোগীর মন্ত্রিসভা থেকে ইস্তফা, অখিলেশের দলে সামিল স্বামী প্রসাদ মৌর্য্য
Image

যোগীর মন্ত্রিসভা থেকে ইস্তফা, অখিলেশের দলে সামিল স্বামী প্রসাদ মৌর্য্য

লখনউ, ১১ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিকে বড়সড় ধাক্কা দিলেন যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সদ্য প্রাক্তন সদস্য স্বামী প্রসাদ মৌর্য্য। যোগী আদিত্যনাথ মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর মঙ্গলবার অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (সপা)-তে যোগ দিয়েছেন স্বামী প্রসাদ মৌর্য্য। অখিলেশ তাঁকে স্বাগতও জানিয়েছেন। ওবিসি নেতা হিসেবে পরিচিত স্বামী প্রসাদ টুইট করে জানিয়েছেন, বিজেপির সঙ্গে মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও উত্তর প্রদেশের জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছিলেন আমি।

পরে যোগী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার কথা স্বীকার করে এই ওবিসি নেতা বলেছেন, “দলিত, অনগ্রসর শ্রেণী, কৃষক, যুবক ও ব্যবসায়ীদের প্রতি সরকারের মনোভাবের কথা মাথায় রেখে আমি যোগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। আমার সমর্থকদের সঙ্গে পরামর্শ করে অন্য দলে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব আমি।” স্বামী দাবি করেছেন, “আগামী দিনে কয়েক ডজন বিধায়ক পদত্যাগ করবেন।”

ইতিমধ্যেই সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন স্বামী প্রসাদ মৌর্য্য। অখিলেশ তাঁর সঙ্গে একটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করে লিখেছেন, “সামাজিক ন্যায়বিচার ও সমতার জন্য লড়াই করা জনপ্রিয় শ্রী স্বামী প্রসাদ মৌর্য্যজিকে এবং তাঁর সঙ্গে সমাজবাদী পার্টিতে আসা অন্যান্য সমস্ত নেতা, কর্মী ও সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাচ্ছি! সামাজিক ন্যায়বিচারের বিপ্লব হবে, বিশের মধ্যে পরিবর্তন হবে।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top