News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাব থেকে একঝাঁক নেতা বিজেপিতে, গেরুয়া শিবিরে সামিল অরবিন্দ খান্নাও
Image

পঞ্জাব থেকে একঝাঁক নেতা বিজেপিতে, গেরুয়া শিবিরে সামিল অরবিন্দ খান্নাও

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): পঞ্জাবে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৪ ফেব্রুয়ারি, এক দফায় হবে ভোট। ভোটের প্রায় এক মাস আগে পঞ্জাব থেকে একঝাঁক নেতা যোগ দিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অরবিন্দ খান্না, শিরোমণি অকালি দলের নেতা গুরদীপ সিং গোশা এবং অমৃতসরের প্রাক্তন কাউন্সিলর ধরমবীর সারিন। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে দুই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও গজেন্দ্র সিং শেখাওয়াতের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন সকলে।

দু’বারের বিধায়ক পেশায় ব্যবসায়ী অরবিন্দ খান্না, কয়েক বছর আগে কংগ্রেসের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক শেষ করার পর থেকে সেভাবে সক্রিয় রাজনীতিতে ছিলেন না। এদিন তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। এছাড়াও যাঁরা এদিন গেরুয়া শিবিরে সামিল হয়েছেন তাঁরা হলেন, কনওয়ারবীর সিং তোহরা, শিরোমণি অকালি দলের নেতা গুরদীপ সিং গোশা এবং অমৃতসরের প্রাক্তন কাউন্সিলর ধরমবীর সারিন। সকলকে বিজেপি পরিবারে স্বাগত জানিয়ে গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, পঞ্জাবের নির্বাচনী ইতিহাসে নতুন অধ্যায়ের রচনা করবে বিজেপি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top