News Flash

  • Home
  • Uncategorized
  • মালদহে জওয়ানের রহস্য-মৃত্যু, যৌথ তদন্ত শুরু বিএসএফ ও পুলিশের
Image

মালদহে জওয়ানের রহস্য-মৃত্যু, যৌথ তদন্ত শুরু বিএসএফ ও পুলিশের

মালদহ, ১১ জানুয়ারি (হি.স.): মালদহে কর্তব্যরত অবস্থায় অস্বাভাবিক মৃত্যু হল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন জওয়ানের। বিএসএফ জওয়ানের মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। মৃত জওয়ানের নাম-বিবেক তিওয়ারি (২৯)। তিনি বিএসএফ-এর কনস্টেবল ছিলেন। বামনগোলা থানার অন্তর্গত খুটাদহ সীমান্ত এলাকার ঘটনা। খাঁড়িতে ডুবন্ত অবস্থায় উদ্ধার হয় ওই জওয়ানের দেহ।

বিএসএফ সূত্রের খবর, সোমবার রাতে কর্তব্যরত অবস্থায় ছিলেন বিবেক তিওয়ারি নামে ওই বিএসএফ কনস্টেবল। মঙ্গলবার সকালে খাঁড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার নেপথ্যে চোরাকারবার চক্রের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও বিএসএফ যৌথ তদন্ত শুরু করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top