News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-আক্রান্ত লতা মঙ্গেশকর, মৃদু উপসর্গে চিকিৎসাধীন আইসিইউ-তে
Image

করোনা-আক্রান্ত লতা মঙ্গেশকর, মৃদু উপসর্গে চিকিৎসাধীন আইসিইউ-তে

মুম্বই, ১১ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পরই লতা মঙ্গেশকরকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। মৃদু উপসর্গ রয়েছে তাঁর শরীরে। তিনি ভালোই আছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন লতার পরিবারের সদস্য রচনা।

লতা মঙ্গেশকরের ভাইঝি রচনা জানিয়েছেন, লতা মঙ্গেশকর আপাতত স্থিতিশীল রয়েছেন। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। সকলের উদ্দেশে তাঁর অনুরোধ, “দয়া করা আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। দিদির জন্য প্রার্থনা করবেন।”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top