ওয়াশিংটন, ১১ জানুয়ারি (হি.স.): কোভিড-সংক্রমণে ফের রেকর্ড গড়ল আমেরিকা, সংক্রমণের পাশাপাশি এবার দৈনিক মৃত্যুও এক হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ৭৩ হাজার ৮৩৭ জন, নতুন করে ৬,৭৩,৮৩৭ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৬২,৬৬১,২৭২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।
পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ১,০০২ জনের। নতুন করে ১,০০২ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৬১ হাজার ৩৩৬ জনের। আমেরিকায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪২,৫০৫,৩৭৪ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১৯,২৯৪,৫৬১-এ পৌঁছেছে।

