News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাজিলে হ্রদের পাথরের চাঁই ধসে নিহত ৭ পর্যটক, গুরুতর আহত আরও ৯জন
Image

ব্রাজিলে হ্রদের পাথরের চাঁই ধসে নিহত ৭ পর্যটক, গুরুতর আহত আরও ৯জন

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : আকস্মিক হ্রদের পাথরের চাঁই ধসে অন্তত সাতজন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও নয়জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুর্নাস হ্রদের এই ঘটনায় এখনও তিনজন নিখোঁজ । আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শনিবারের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, পাথরের চাঁই ধসে পড়ার সময় নৌকায় থাকা পর্যটকরা ভয়ে চিৎকার করছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। এরপর ডুবুরিরা ও দেশটির নৌ বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধারে অংশ নেন।দমকল বাহিনীর মুখপাত্র বলছেন, পাথরের চাঁই ধসে পড়ার ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। এছাড়া হাসপাতালে নয়জনকে চিকিৎসা দেওয়ার কথা জানালেও এ ঘটনায় আহতের প্রকৃত সংখ্যা ৩২ জন বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

আকস্মিক এই দুর্ঘটনায় অনেকের মেরুদণ্ড ভেঙে গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি মাথায় ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন। ১৮৫৮ সালে একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ফুর্নাস হ্রদ খনন করা হয়েছিল। সাও পাওলো থেকে প্রায় ৪২০ কিলোমিটার উত্তরের এই হ্রদ পর্যটকদের পছন্দের স্থান। ক্যাপিটোলিও শহরের কর্মকর্তারা জানান, সেখানে প্রায় আট হাজার ৪০০ বাসিন্দা রয়েছেন। প্রতি সপ্তাহে প্রায় পাঁচ হাজার পর্যটক সেখানে ঘুরতে যান। ছুটির দিনে এই সংখ্যাটা ৩০ হাজারেও পৌঁছায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top