News Flash

  • Home
  • Uncategorized
  • টেলরের শেষ টেস্ট ম্যাচে কিউয়ি কিংবদন্তিকে ‘গার্ড অফ অনার’ বাংলাদেশের
Image

টেলরের শেষ টেস্ট ম্যাচে কিউয়ি কিংবদন্তিকে ‘গার্ড অফ অনার’ বাংলাদেশের

ক্রাইস্টচার্চ, ১০ জানুয়ারি (হি.স.) : নিজের শেষ ম্যাচ এবং সম্ভবত নিজের টেস্ট ইনিংস খেলতে নামা ম্যাচে দ্বিতীয় দিন, সোমবার মাঠে নামেন টেলর। মাঠে উপস্থিত সমস্ত দর্শকের পাশপাশি কিউয়ি কিংবদন্তিকে বাংলাদেশ ক্রিকেট দলও সম্মান জানান।

কিছুদিন আগেই ঘরোয়া মরশুম শেষে ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছিলেন রস টেলর। বাংলাদেশের বিরুদ্ধে সোমবার টেলর মাঠে নামতেই দর্শকদের করতালিতে ক্রাইস্টচার্চের হেগলি ওভাল মুখরিত হয়ে উঠে। ৩৮ বছর বয়সী টেলরকে প্রথমে এগিয়ে গিয়ে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মমিনুল হক সংবর্ধনা জানান। এরপরেই গোটা দল টেলরকে ‘গার্ড অফ অনার’ দিয়ে বিশেষ সম্মান জানায়। নিজের শেষ টেস্ট ম্যাচ খেলা টেলরও স্বভাবতই প্রতিপক্ষের থেকে এহেন সম্মান পেয়ে অভিভূত হন এবং টাইগারদেরও তিনি ধন্যবাদ জানান।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top