News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিডের টিকা-ছুট সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বার্তা স্বাস্থ্যমন্ত্রী মহন্তের
Image

কোভিডের টিকা-ছুট সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বার্তা স্বাস্থ্যমন্ত্রী মহন্তের

যোরহাট (অসম), ১০ জানুয়ারি (হি.স.) : কোভিড প্রতিষেধক নেননি এমন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা ঘোষণা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। আজ সোমবার সকালে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিডের বুস্টার ডোজ প্ৰদান প্ৰক্ৰিয়ার শুভারম্ভ করে প্রদত্ত বক্তব্যে এই ঘোষণা করেছেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী কেশব বলেন, যে সকল সরকারি কর্মচারী কোভিডের প্রতিষেধক গ্রহণ করবেন না তাঁরা সংশ্লিষ্ট কার্যালয়ে আসতে পারবেন না। যাঁরা প্রতিষেধক না নিয়ে সরকারি কার্যালয়ে আসতে পারবেন না সেই সব কর্মচারী ঘরে বসে থাকলেও বিনিময়ে বেতনও মিলবে না, তা-ও শুনিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত।
প্রসঙ্গত, খোদ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বার বার সরকারি কর্মচারীদের কোভিডের সম্পূর্ণ টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছেন। তবু একাংশ সরকারি কর্মচারী কোভিডের সম্পূর্ণ টিকা নেননি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top